জেলার খবর

সুপারির ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার

সুপারির ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার
সুপারির ভেতরে ঢুকিয়ে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।

ওই নারীর নাম নাছিমা বেগম (৪০), তিনি কক্সবাজার জেলার কোটপাড়া এলাকার মনির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তারিক রহমান জানিয়েছেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে মহাসড়কের পটিয়ার খরনা রাস্তার মাথায় চেকপোস্টে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি পলিব্যাগ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে পলিব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তার নারীর ওই সুপারির ব্যাগ থেকে মোট ৩ হাজার ৭০৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।’ / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ