জেলার খবর

হোটেলের খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশত সদস্য অসুস্থ

হোটেলের খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশত সদস্য অসুস্থ
হোটেলের খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশত সদস্য অসুস্থ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে এসে একটি হোটেলের খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৪১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়েছেন এসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওই উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

এদিকে, নির্বাচন অনুষ্ঠান স্বাভাবিক রাখতে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্ট নামের একটি হোটেল ওই পুলিশ সদস্যদের খাবার সরবরাহ করেছিল। বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই হোটেলের মালিককে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে এসব বিষয় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বুধবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় উপজেলা সদরের ইত্যাদি হোটেলে। ওইদিন দুপুরে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকেল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্যের পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে দ্রুত ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন জানান, খাবারে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়েছেন এসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে বুধবার গভীররাতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। এ সময় তিনি অসুস্থদের খোঁজ-খবর নেন।

ব্রাহ্মণপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে ৮ জন ড্রাইভার, একজন সিভিল স্টাফ ও ৩২ জন পুলিশ সদস্য। তাদের অনেকে ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আর এসবের পেছনে ওই হোটেল কর্তৃপক্ষের কোনো কারসাজি আছে কি-না আমরা তা খতিয়ে দেখছি। এজন্য হোটেল মালিককে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হওয়াদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। আমরা ইতিমধ্যে তাদের বিকল্প ফোর্স সেখানে পাঠিয়েছি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ