জেলার খবর

সড়ক থেকে এক ব্যক্তির ৩২ টুকরা ছিন্নভিন্ন লাশ উদ্ধার

সড়ক থেকে এক ব্যক্তির ৩২ টুকরা ছিন্নভিন্ন লাশ উদ্ধার
সড়ক থেকে এক ব্যক্তির ৩২ টুকরা ছিন্নভিন্ন লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির ৩২ টুকরা ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। রিপোর্টি লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও থানা পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তারপর লাশটি রাস্তার ওপর পড়ে ছিল। অন্যান্য যানবাহন লাশের ওপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশের প্রায় ৩২ টুকরা উদ্ধার করেছে। মান্দা থানার পরিদর্শক ওসি শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, লাশটির পরিচয় শনাক্ত করার মতো কোনো তথ্য আমরা পাইনি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। / নয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ