জেলার খবর

রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক
রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে স্বামীর বিরুদ্ধে নববধূকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মারুফ হোসেন জানান, উপজেলার সোনারপাড়া গ্রামের বালু সিন্ডিকেট খ্যাত খোকা মিয়া মেম্বারের পুত্র নাসিম সোনারের সাথে আড়াই মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের কন্যা জাহিতা খাতুন শিলার সাথে। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী নববধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

এ ব্যাপারে নববধূর পিতা সাহাদুল ইসলাম জানান, আমার মেয়েকে বিয়ে দেয়ার পর আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় আমার মেয়েক জামাই ও শ্বশুর-শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ