জেলার খবর

রামগড়ে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রামগড়ে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রামগড়ে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পেছনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, নুরুল আবছারের বাড়ির মহিলারা পুকুরে ভেসে ওঠা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়রা লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা রুজু করবে। তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ