জেলার খবর

ডুমুরিয়ায় বাস-ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, নিহত ২

ডুমুরিয়ায় বাস-ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, নিহত ২
ডুমুরিয়ায় বাস-ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, নিহত ২

খুলনার ডুমুরিয়ার চুকনগরে খাদিজা পরিবহন নামে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। আহত হয়েছে মা। ঘটনাটি ঘটে শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চুকনগর যশোর সড়কের হীরামণ সিনেমা হলের সামনে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে চুকনগর হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে চুকনগর থেকে ছেড়ে যাওয়া খাদিজা পরিবহন নামে একটি দ্রুতগতি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৩০০) চুকনগর যশোর সড়কের হীরামণ সিনেমা হলের সামনে আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ব্যাটারী চালিত একটি ইঞ্জিনভ্যানকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ডুমুরিয়া উপজেলা রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের পুত্র ও ভ্যান চালকের আপন ছোট ভাই রাকিবুল ইসলাম শেখ (৭) নিহত হয়।

গুরুত্বর আহত অবস্থায় ভ্যান চালক সাব্বির আহম্মেদ শেখকে (১৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেমধ্যে তিনি মারা যান। মাতা নাছিমা বেগম (৩৫) গুরুত্বর আহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটি চুকনগর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে বলে জানান খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম রেজা। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ