জেলার খবর

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে বরখাস্থের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ।

বরখাস্ত করা ইউপি চেয়ারম্যান গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের।

ইউএনও জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. ইফতেকার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ