জেলার খবর

হাত-পা বেঁধে বাবা-মায়ের সামনেই বিবাহিত মেয়েকে গণধর্ষণ

হাত-পা বেঁধে বাবা-মায়ের সামনেই বিবাহিত মেয়েকে গণধর্ষণ
হাত-পা বেঁধে বাবা-মায়ের সামনেই বিবাহিত মেয়েকে গণধর্ষণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মা-বাবার হাত-পা বেঁধে তাদের সামনেই মেয়েকে (১৪) গণধর্ষণ করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চর আলগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে সোমবার সকালে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিরাজ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী বিবাহিত। সে চর আলগী ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছিলো। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে হঠাৎ একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মা-বাবাসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে মা-বাবার সামনেই রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে তারা।

এখানে ঘটনার শেষ নয়। ধর্ষণ শেষে পিটিয়ে কিশোরীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়ছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ