জেলার খবর

জমি নিয়ে ভাতিজার হাতে চাচা খুন, আটক ২

জমি নিয়ে ভাতিজার হাতে চাচা খুন, আটক ২
জমি নিয়ে ভাতিজার হাতে চাচা খুন, আটক ২

নাটোরের গুরুদাসপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন আহত ও ১জন নিহত হয়েছে। আহত ৪ জনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নুরেন বক্সের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার বিকালে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের নুরেন বক্স তার জমিতে খরের গাদা দেয়াকে কেন্দ্র করে ভাতিজা সোহাগের কথা কাটাকাটির ঘটনা ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা-ভাতিজা উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন ভাতিজা সোহাগ (২৫) তার আপন চাচা নুরেন বক্স (৫০) কে কুঠার দিয়ে বাম পাজরে আঘাত করে। বাধা দিতে গেলে নুরেন বক্সের শ্যালক আব্দুল (৪৫) ও হাসেম (২৫) আহত হয়। অপর পক্ষের সোহাগ(২৫) ও তার পিতা জা বক্স (৪০) গুরুতর আহত হয়।

পরে প্রতিবেশীরা ছুটে এসে উভয় পক্ষের আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে নুরেন বক্স এর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়। রাত প্রায় ৮ টার দিকে রাজশাহীতে চিকিৎসা চলাকালীন অবস্থায় নুরেন বক্স মারা যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ব্যাপারে সোহাগ বক্স, সাগর বক্স, সাব্বির বক্স, জা বক্স সহ মোট ৪ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মৃত নুরেন বক্সের স্ত্রী আলুফা খাতুন (৪৫) একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে সোহাগ বক্স ও জা বক্সকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ