জেলার খবর

পথ ভুল করে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

পথ ভুল করে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২
পথ ভুল করে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

গৌরীপুরে জনতার হাতে দুই ধর্ষক আটক ও ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধারের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ধর্ষকদের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ও উদ্ধারকৃত কিশোরীর বাড়ি হালুয়াঘাট উপজেলায় বলে জানা গেছে।

গত শনিবার সে চিকিৎসার জন্য বাসে করে ময়মনসিংহে যাওয়ার পথে শনিবার নিখোঁজ হয় এবং পথ ভুল করে গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা এলাকায় চলে যায়।

পরদিন (রোববার) সকালে সাক্ষাৎ হয় নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধলাপাড়ার মজিবুর রহমানের পুত্র মোশারফ হোসেন (২০) ও লাল মিয়ার পুত্র মো. শিপন মিয়ার (২০) সঙ্গে। তারা ওই কিশোরীকে জয়দেবপুর এলাকার গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তেলিজানি গ্রামের এক নীরব এলাকায় নিয়ে রোববার রাত সাড়ে ১১টার সময় তরুণীকে আবারও ধর্ষণ করে।

এ সময় জনতা ওই দুই যুবককে আটক করে। খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মোহাম্মদ জামাল হোসেন ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়েয়ের পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ