জেলার খবর

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষঃ মাদারীপুরে নিহত ২

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষঃ মাদারীপুরে নিহত ২
মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষঃ মাদারীপুরে নিহত ২

মাদারীপুরের ডাসারের ভাঙাব্রিজ এলাকায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহান হাওলাদার (১৮) নামে এক মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বালিগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙাব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সামনে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো দু'জন। আহত একজন হাসপাতালে মারা যান।

ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনা কবলিত স্থানে যেন যানজটের সৃষ্টি না হয় সে ব্যবস্থাও করেছি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ