জেলার খবর

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত

ছবিঃ যুগান্তর
ছবিঃ যুগান্তর

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার পুরানাপৈলে পার্বতীপুর-রাজশাহীগামী ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিলি থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল।

পথে উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ