জেলার খবর

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় বহুল আলোচিত ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্ল­বী বাঘা যতীন এর ভাস্কর্য ভাঙার ঘটনায় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন: আনিসুর রহমান আনিস (৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০)।

কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত চ্যানেল আই অনলাইনকে বলেন: পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাচ্চু নামে আরো একজন জড়িত আছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয় ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ­বী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ