জেলার খবর

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

রাজশাহীতে ফারজানা তাসনিম সিমরান (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। হামলার অভিযোগে ঝর্ণা (২৫) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিমরান রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত সিমরান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।

এদিকে, অভিযুক্ত ঝর্ণা নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম সিমরানদের বাড়িতে কাজ করেন।

সিমরানের মা ফরিদা ইয়াসমিন বলেন, ‘দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে। এ সময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। হঠাৎ দেখি আমার মেয়ের চুল ধরে জোরে টান দিয়ে ঝর্ণা একটি বঁটি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্ণা বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে হামলায় ব্যবহৃত বঁটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।’ / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ