জেলার খবর

চট্টগ্রামে সাগরপাড় থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে সাগরপাড় থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে সাগরপাড় থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নগরীর ইপিজেড থানার খেজুরতলা এলাকার আউটার রিংরোডের পাশে সাগরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. আলমগীর খেজুরতলার বাসিন্দা। তিনি ইট-বালু সরবরাহের কাজ করতেন।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ূয়া জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন আলমগীর। এর পরদিন শনিবার স্থানীয়রা সাগরপাড়ে লাশ দেখে পুলিশকে জানায়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধারের স্থান থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ