জেলার খবর

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার শিক্ষক আশরাফুল আলম ফয়েজী (৪৫) গাজীপুরের কাপাসিয়ার দস্যুনারায়নপুর (ফকিরবাড়ীর) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে এবং দস্যুনারায়নপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: আলম চাঁদ জানান, ৮ বছর বয়সী নির্যাতিত ওই ছাত্র মাদ্রাসায় আবাসিকভাবে থেকে পড়াশুনা করতো। এ সুযোগে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক ওই ছাত্রকে বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেন।

গত ২ ডিসেম্বর ওই ছাত্র নিজ বাড়িতে ফিরে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরে মাদ্রাসায় ফিরে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই ছাত্রের মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে তার মা বাদি হয়ে রোববার কাপাসিয়া থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ