জেলার খবর

মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে আহত কসাইয়ের মৃত্যু

মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে আহত কসাইয়ের মৃত্যু
মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে আহত কসাইয়ের মৃত্যু

নরসিংদীর শেখেরচর বাজারে ক্রেতার ছুরিকাঘাতে আহত মাংস বিক্রেতা বাচ্চু মিয়া (৫০) চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর ) সকালে ক্রেতার ছুরিকাঘাতের শিকার হন বাচ্চু মিয়া। নিহত বাচ্চু মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার শেখেরচরে। ঘটনার পরপর অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

আটককৃতরা হলেন চরমোনাই, বরিশাল জেলার আঃ হামিদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার আঃ আজিজ বেপারীর ছেলে মো. হাসান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে দুই ক্রেতা শেখেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার দোকানে মাংস কিনতে আসেন। এসময় মাংসে হাড় দেয়া নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একসময় তা হাতাহাতিতে পৌঁছালে ক্রেতা হাসান দোকানে থাকা ছুরি নিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা হাসান ও সাইফুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

মাধবদী থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার পরপর উপস্থিত জনতা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ