জেলার খবর

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুষ্টিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরের হালসায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে হালসার দরগার মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক গ্রাম হালশা গ্রামের ভাদু আলীর ছেলে মো. সোলেমান (১৮)।

স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, ‘নিহত যুবক কৃষি কাজ করত। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা জানাতে পারেননি এলাকাবাসী।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি‌।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ