জেলার খবর

বিএসএফ'র গুলিঃ ময়মনসিংহ সীমান্তে ১ বাংলাদেশি হত্যা

বিএসএফ'র গুলিঃ ময়মনসিংহ সীমান্তে ১ বাংলাদেশি হত্যা
বিএসএফ'র গুলিঃ ময়মনসিংহ সীমান্তে ১ বাংলাদেশি হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে খাইরুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলারের (৫-এস) কাছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক আজ বুধবার সকালে এ খবর নিশ্চিত করেছেন।

নিহত খাইরুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

গোবরাকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোবরাকুড়া সীমান্তে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ-৫৫-এর টহলরত এক জোয়ান খাইরুলকে গুলি করে। খবর পেয়ে পরিবারের লোকজন আহত খাইরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার মো. উমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তার স্বজনরা গোপনে হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে লোকমুখে শুনে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।’

এর আগে, গত ২১ জুন একই সীমান্তে আবদুল জলিল (২৬) নামের মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ