জেলার খবর

স্বামীর ওপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা

স্বামীর ওপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা
স্বামীর ওপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর ওপর অভিমান করে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যা করা গৃহবধূর নাম পিঞ্জিরা বেগম। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্লার স্ত্রী।

গতকাল শুক্রবার দুপুরে আত্মহত্যা করা গৃহবধূর চাচাতো ভাই, ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ মোল্লা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে বাধ সাধেন পিঞ্জিরা বেগম। কিন্তু স্ত্রীর বাধাকে উপেক্ষা করে বাড়ির বাইরে চলে গেলে স্বামীর ওপর অভিমান করে পিঞ্জিরা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার মৃতদেহ ময়নাতদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় তারা।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস বলেন, ‘দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগমের মৃতদেহ রাতেই উদ্ধার করি।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। / আস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ