জেলার খবর

ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী অপর একটি ট্রেন প্রায় এক ঘণ্টা ওই এলাকায় থেমে থাকে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানা এলাকার বাসিন্দা এনামুল হক (৩৫) ও আফরোজা আক্তার (৩০)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এএসআই সানু মং মারমা জানান, সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেনের নীচে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে রেল লাইনের ওপর মরদেহ দুইটি পড়ে থাকায় এবং মানুষের ভিড় থাকায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা সেখানে থেমে থাকে। পরে মরদেহগুলো রেলপথ থেকে সরানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলেও জানান এএসআই সানু মং মারমা। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ