জেলার খবর

দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রী (১৮) ধর্ষণের চেষ্টা । শনিবার দুপুরে দিরাই মদনপুর সড়কের এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রীর চাচা বলেন, আমার ভাতিজি দিরাই সরকারি কলেজের ছাত্রী সে সিলেট এলাকায় তার বোনের বাড়ি থেকে দিরাই অসার জন্য তার বোন জামাই সিলেট – জ- ১১- ০৭২৩ নাম্বারের লোকাল বাসে উঠিয়ে দেয়।

পথিমধ্যে গাড়ির যাত্রীরা একে একে নেমে গেলে একপর্যায়ে গাড়িটি যাত্রী শুণ্য হয়ে যায়। তখন চালক হেলপার মিলে আমার ভাতিজিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই কলেজ ছাত্রী সম্ভ্রম বাঁচাতে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। মেয়েটি রাস্তায় পাশে পরে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ওই কলেজ ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ পেয়ে মেয়েটির স্বজন ও থানা পুলিশ হাসপাতালে আসে। পুলিশ বাসটি আটক করেছে।

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে সন্ধ্যায় দিরাই থানা পয়েন্টে অবরোধ করে জনতা। এ রিপোর্ট লিখা পর্যন্ত অবরোধ চলছিল। দিরাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ দাস বলেন, মেয়েটির মাথায় ও হাতে জখম রয়েছে। দিরাই থানা ওসি আশরাফুল ইসলাম বলেন, দিরাই বাসস্ট্যান্ডে গাড়ি রেখে চালক হেলপার পালিয়ে গেছে। গাড়িটি আটক করা হয়েছে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ