জেলার খবর

বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুর: যুবদলের ৬ নেতা বহিষ্কার

বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুর: যুবদলের ৬ নেতা বহিষ্কার
বরিশালে বিএনপি কার্যালয় ভাঙচুর: যুবদলের ৬ নেতা বহিষ্কার

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিজ সংগঠনের সভা পণ্ড করতে হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

দুলাল জানান, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, যুবদলের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে এই আদেশ কার্যকর করেছেন।

বহিষ্কৃত অন্যরা হলেন- মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত, সহ-সাধারণ সম্পাদক সহদেব শর্মা ও আল আমিন, দফতর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু ও প্রচার সম্পাদক বশির আহম্মেদ।

বরিশাল জেলা ও মহানগর যুবদলের কয়েকজন নেতা জানান, যুবদলের আসন্ন কর্মীসভা উপলক্ষে গত শুক্রবার রাতে নগরীর সদর রোড টাউনহল সংলগ্ন বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে মহানগর যুবদল। প্রস্তুতি সভা পণ্ড করতে হামলার পাশাপাশি এসব নেতার বিরুদ্ধে যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশের ওপর হামলা ও বিএনপি কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ আছে। যুবদলের পদে থেকেও নিজ সংগঠনের প্রস্তুতি সভা পণ্ড করতে হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দলে সমালোচনার ঝড় বয়ে যায়।

তারা আরও জানান, যুবদলের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানতে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। বহিষ্কৃতরা বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারী বলে জানান তারা। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ