জেলার খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

গাজীপুরের টঙ্গীর চেরেগালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. হৃদয় (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার মা আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কিশোরের মায়ের নাম জানাতে পারেনি পুলিশ।

রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় (১২), হবিগঞ্জের দিয়াই থানা এলাকার শামীম মিয়ার ছেলে। গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় মায়ের সঙ্গে থাকতো।

টঙ্গী পূর্ব থানার এএসআই আশিকুল হক জানান, বিকাল ৫টার দিকে মায়ের সঙ্গে রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হৃদয় নিহত হয় এবং তার মা গুরুতর আহত হন। আহত অবস্থায় নিহতের মাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ভ্যানের চালক মো. সাজ্জাদ ও হেলপার রায়হান মিয়াকে আটক করা হয়েছে এবং কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। / পি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ