টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর ভুঞাপুর-টাঙ্গাইল সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: