জেলার খবর

সিলেটে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সিলেটে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে নিহত ৩
সিলেটে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, সি‌লিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় কারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এতে গাড়িতে আগুন ধরে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ভোরে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বের হতে না পেরে প্রাইভেটকারের তিন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তিনজনের মৃতদেহ প্রাইভেট কার থেকে উদ্ধার করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ