পাবনায় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
ভোর ৬টা থেকে জেলার সব রুটে এ ধর্মঘট চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও পাবনার যানবাহন ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব রুটের চলাচলকারী যাত্রীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: