জেলার খবর

নতুন স্টপেজ চালু হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের

নতুন স্টপেজ চালু হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের
নতুন স্টপেজ চালু হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের

খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস সাফদারপুর স্টেশনে নতুন স্টপেজ চালু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পশ্চিম) কার্যালয় বাংলাদেশ রেলওয়, রাজশাহী এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস আগামী ৯ জানুয়ারি থেকে সাফদারপুর স্টেশনে যাত্রা বিরতি দেওয়া শুরু হবে। এই সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেনটি খুলনা-রাজশাহী-খুলনা রুটে নিয়মিত চলাচল করে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।

উল্লেখ্য, বর্তমানে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা-রাজশাহী রুটে কোটচাঁদপুর ,আনসারবাড়িয়া, উখলী ,দর্শনা হল্ট এই স্টেশনে যাত্রা বিরতি দেয়। নতুন করে যুক্ত হচ্ছে সাফদারপুর স্টেশন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ