যশোরের অভয়নগরে আট বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি জাহিদকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করলে রাতে মাগুরা জেলা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জাহিদ অভয়নগর উপজেলা এলজিইডি অফিসের পিয়ন বলে জানা গেছে। গতকাল শনিবার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, শিশুটি গত বুধবার বিকালে ফুফুর বাড়ি থেকে উপজেলা পরিষদের ভেতর দিয়ে যাচ্ছিল। এসময় এলজিইডি অফিসের পিয়ন জাহিদ চকলেট দেয়ার কথা বলে উপজেলা পরিষদের এক্সটেনশন (উত্তর) ভবনের তিনতলার ছাদে নিয়ে যান। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এসময় পরিষদ চত্বরে থাকা দুইজন আনসার সদস্য ছাদে পৌঁছালে জাহিদ পালিয়ে যান। / কালেক
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: