জেলার খবর

রাজশাহীতে শিশুকন্যাসহ স্ত্রীকে ‘বালিশচাপা দিয়ে হত্যা’, ঢাকায় আটক

রাজশাহীতে শিশুকন্যাসহ স্ত্রীকে ‘বালিশচাপা দিয়ে হত্যা’, ঢাকায় আটক
রাজশাহীতে শিশুকন্যাসহ স্ত্রীকে ‘বালিশচাপা দিয়ে হত্যা’, ঢাকায় আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকা থেকে মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলো ফকিরপাড়া গ্রামের ফিরোজ আহমদের স্ত্রী পলি বেগম (২৩) ও তাদের পাঁচ মাসের মেয়ে ফারিয়া।

পুলিশের ধারণা, গতকাল সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে মা ও শিশুসন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঢাকার দারুস সালাম এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ফিরোজ আহমদকে আটক করেছে।

পুঠিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ফিরোজ মাদকাসক্ত। তিনি হয়তো

সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফকিরপাড়া এলাকায় তার স্ত্রী পলি বেগম ও পাঁচ মাসের কন্যা ফারিয়াকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে বাড়িতে লাশ রেখে ফিরোজ রাতেই ঢাকাগামী ন্যাশনাল পরিবহণের একটি বাসে উঠে পড়েন।’

পুঠিয়া থানা পুলিশ এই তথ্য জানতে পেরে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) খবর দেয়। পরে আজ মঙ্গলবার সকালে ঢাকার দারুস সালাম থানার পুলিশ ফিরোজকে গাবতলী এলাকার পর্বত সিনেমা হল এলাকা থেকে আটক করে।

এখন পুঠিয়া থানা পুলিশ ফিরোজকে ঢাকা থেকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে বলে জানান উপপরিদর্শক সইবুর রহমান। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ