জেলার খবর

টাঙ্গাইলে চলন্ত পাজেরোতে আগুন

ছবিঃ যুগান্তর
ছবিঃ যুগান্তর

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলন্ত পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাড়ির মালিক বাসাইল উপজেলার বালিনা গ্রামের বাসিন্দা শহীদুজ্জামান তপন। তিনি চাকরি সূত্রে ঢাকার গুলশানে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালিনা গ্রাম থেকে শহীদুজ্জামান তপন ও তার ভাই শরিফুল ইসলাম পাজেরো গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় পৌঁছলে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়।

এ সময় গাড়ি থেকে তারা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে টাঙ্গাইল এবং বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি বলেন, আমার ভাতিজা এইচএসবিসি ব্যাংকে কর্মরত শহীদুজ্জামান তপন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত শরিফুল ইসলাম তারা দুজনেই আজ বাড়িতে এসেছিলেন।

বাড়ি থেকে ফেরার পথে তাদের পাজেরো গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় তারা দুজনেই গাড়ি থেকে দ্রুত নেমে যায়। এ জন্য তাদের কোনো ক্ষতি হয়নি। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাজেরো গাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে- ক্লাস প্লেট চলে যাওয়ায় ঘষণের ফলে গাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ