জেলার খবর

তরুণীকে বন্ধুর বাসায় নিয়ে রাতভর ধর্ষণ

তরুণীকে বন্ধুর বাসায় নিয়ে রাতভর ধর্ষণ
তরুণীকে বন্ধুর বাসায় নিয়ে রাতভর ধর্ষণ

সুনামগঞ্জের ছাতকে বিয়ের প্রলোভনে এক গৃহকর্মীকে (১৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ বুধবার ধর্ষণের দায় স্বীকার করে রাসেল মিয়া (২৬) নামে ওই যুবক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামি রাসেল মিয়া উপজেলার কালারুকা ইউপির মুক্তিরগাঁও হরিশপুর গ্রামের আজর আলী বাতাই মিয়ার ছেলে।

অভিযোগ জানা যায়, গৃহকর্মী ওই তরুণীর বাবা-মায়ের কোনো সন্ধান না পাওয়ায় গেলো এক বছর ধরে মুক্তিরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল হকের বাড়িতে ঝিয়ের কাজ করে আসছিলেন।

গেলো ২০ ডিসেম্বর রাতে ওই বাড়িতে থাকা চেয়ারম্যানের ভাতিজা রাসেল মিয়া (২৬) ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেট মেজরটিলায় তার বন্ধু জাবেদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে রেখে গেলো ১ জানুয়ারি তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তকারী এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই লিটন দাস ধর্ষণকারী রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আাসামি রাসেল মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ