জেলার খবর

ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর মিললো লাশ

ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর মিললো লাশ
ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হওয়ার দুই ঘণ্টা পর মিললো লাশ

যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে জালাল বিশ্বাস (৫৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জালাল বিশ্বাস ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, জালাল বিশ্বাসের খালিয়া বাজারে চায়ের দোকান রয়েছে। দোকান খোলার জন্য তিনি ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পেছন থেকে তাকে কেউ মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ