জেলার খবর

ট্রাভেল ব্যাগে কোটি টাকার ইয়াবা, আটক ৪

ছবিঃ যুগান্তর
ছবিঃ যুগান্তর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার মূল্য প্রায় এক কোটি ১৩ লাখ টাকা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রামদাস মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলো, নুরুল মান্নান (৫৬), আবদুল আজিজ (৪২), মিজানুর রহমান পারভেজ (৩০) এবং সফিকুল ইসলাম (৩৬)।

জানা যায়, চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাটস্থ ব্রিজসংলগ্ন পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা দুটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। র‌্যাবের চেকপোস্টের সামনে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে ধাওয়া করে চারজনকে ইয়াবাসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ