জেলার খবর

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

নাটোরের নলডাঙ্গায় ভিজিএফ কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ওই গৃহবধূ নলডাঙ্গা থানায় মামলা করলে উপজেলার বাঁশভাগ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহীম ও তাঁর সহযোগী বকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের অপর এক সহযোগীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের এক গৃহবধূ ভিজিএফ কার্ড করে দেওয়ার জন্য ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানের কাছে যান। পরে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে দুই সহযোগীসহ ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ইব্রাহীম। ইব্রাহীম এ নিয়ে গৃহবধূকে ভয়ভীতি দেখাত। ফলে দুই মাস পর থানায় মামলা করেন ওই গৃহবধূ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ