জেলার খবর

আওয়ামী লীগের দু্গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক গুলি

আওয়ামী লীগের দু্গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক গুলি
আওয়ামী লীগের দু্গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক গুলি

আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় সংঘর্ষ হয়েছে। দুগ্রুপের সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক গুলি ছুড়েছে।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের দুই সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও মো. সাহিদুজ্জামানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। মো. হাবিবুর রহমান উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আর মো. সাহিদুজ্জামান সাবেক চেয়ারম্যান।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এলাকায় দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা থামাতে পুলিশ ৫৬টি শর্টগানের গুলি, ১৪টি কাঁদানে গ্যাসের শেল ও দুটি সাউন্ড গ্রেনেট ছুঁড়েছে। এলাকায় এখনও উত্তেজনা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ