জেলার খবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিনিময় নিহত ১, আহত ২৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিনিময় নিহত ১, আহত ২৩
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিনিময় নিহত ১, আহত ২৩

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিনিময়ে একজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। মূলত রোহিঙ্গাদের দুটি ডাকাত দলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (১০ জানুয়ারি) অ্যার্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের মধ্যে এ ঘটনায় ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্য গুলি বিনিময়ের ঘটনায় একজন মারা গেছেন, আরও ২৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সহাকারী কর্মকর্তা (সিআইসি) সাধনা ত্রিপুরা জানান, গুলিবিনিময়ের ঘটনা নিয়ে কাজ করছি, বিস্তারিত পরে জানানো হবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ