জেলার খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রধান আসামি যুবলীগ নেতা পলাশ শরীফ / ছবিঃ যমুনা
প্রধান আসামি যুবলীগ নেতা পলাশ শরীফ / ছবিঃ যমুনা

গোপালগঞ্জের আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে মাদারীপুর জেলায় অভিযান চালিয়ে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়।

সোমবার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি জানান, প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় চন্দ্রা পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় ওই বাস থেকে পলাশ শরীফকে গ্রেফতার করা হয়। দীর্ঘ দিন ধরে পলাশ শরীফ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গোপালগঞ্জ ও মাদারীপুর থানায় অপহরণসহ দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত পলাশ শরীফের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে। সে গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিক দিয়ে ওই কক্ষে প্রবেশ করে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

পরে গত বছরের ১৩ আগস্ট অভিযান চালিয়ে বহিষ্কৃত যুবলীগ নেতা পলাশ শরীফের মালিকানাধীন ঢাকার মহাখালীর ক্রিস্টাল ইন হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করার পাশাপাশি ৭ জন ও ট্রাকসহ চালককে গ্রেফতার করেছিলো পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ আসামিকে গ্রেফতার করা হলো। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ