জেলার খবর

রাণীনগরে ধর্ষণের অভিযোগে ইমামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

রাণীনগরে ধর্ষণের অভিযোগে ইমামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
রাণীনগরে ধর্ষণের অভিযোগে ইমামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

নওগাঁর রাণীনগরে বিধবাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ইমাম, স্থানীয় মাতবরসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য মাতবররা সালিশ বসিয়ে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ওই ইমামের।

জানা গেছে, উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের মৃত শাহাদ আলীর ছেলে জাকিরুল ইসলাম জাকির একই উপজেলার একটি মসজিদে ইমামতি করছে। এসময়ের মধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক বিধাবার সঙ্গে পরিচয় হয় জাকিরের। এরপর প্রায় ২বছর আগে বিধবাকে বিবাহের প্রস্তাব দিলে বিধবা প্রস্তাব প্রত্যাখান করেন। এরপর সম্প্রতি রাতে বিধবার বাড়িতে ঢুকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এঘটনার চার দিন পর আবারও ওই বিধবার ঘরে ঢুকলে বিধবা জাকিরুলকে বিয়ের চাপ দেন। এসময় বিয়ে করবে না জানিয়ে বিধবাকে মারপিট করে চলে যায় জাকির।

উপজেলার বড়গাছা বাজারে মাতবর জামালসহ কয়েকজনকে জানালে চলতি মাসে রাতে ঘটনাটি ধামা চাপা দিতে বিধবাকে ডেকে বড়গাছা বাজারে সালিশ বসিয়ে ইমাম জাকিরুলের ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপর বিধবাকে কোনও টাকা না দিয়ে ঘটনা কাউকে না বলতে চাপ দেয় মাতবররা।

এ ঘটনায় ওই বিধবা বাদী হয়ে রবিবার রাতে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপার অভিযোগ এনে ইমাম জাকিরুল, মাতবর জামালসহ তিনজনকে এজাহার নামীয় এবং আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে শুখান দিঘী গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে মাতবর জামাল হোসেন ও বড়গাছা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে অফির উদ্দীনকে গ্রেফতার করেছে।

রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বিধবা। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ