জেলার খবর

বাঁশবাগানে মিললো ৯ স্বর্ণের বার

বাঁশবাগানে মিললো ৯ স্বর্ণের বার
বাঁশবাগানে মিললো ৯ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তের চাকুলিয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ৯টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাকুলিয়া গ্রামের একটি মাঠের বাঁশবাগান থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। সীমান্তে ফুলবাড়ী ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে অভিযানের একপর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশবাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ