জেলার খবর

মহাসড়কে মুহূর্তেই গেল ৬ শ্রমিকের প্রাণ

মহাসড়কে মুহূর্তেই গেল ৬ শ্রমিকের প্রাণ
মহাসড়কে মুহূর্তেই গেল ৬ শ্রমিকের প্রাণ

ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গা এলাকায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নির্মাণ শ্রমিক নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান: শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিনচালিত আলমসাধু যোগে খোয়াভাঙ্গা মিকসার মেশিন নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। সেসময় গুরুতর আহত হয় আরও ৪ জন।

তিনি বলেন: খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ