জেলার খবর

লোহাগাড়ায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

লোহাগাড়ায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
লোহাগাড়ায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম মো. সাইফুল ইসলাম (৩০)।

গতকাল বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাইফুল। বিষয়টি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা হারিমুনপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের বাবা।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টায় ইউনিয়নের কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তরা সাইফুলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান।

সাইফুলকে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর পরিবারে নেমে এসেছে শোক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ছিল বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ