জেলার খবর

ঝিনাইদহে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার

ঝিনাইদহে  স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার
ঝিনাইদহে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু নামের একজন নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ৩ ঘণ্টা পর নদী থেকে প্রতিপক্ষ কাউন্সিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বুধবার রাত ৮ টার দিকে শৈলকূপার কবিরপুর এলাকায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খান’র সমর্থকদের মাঝে প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টুসহ ৫ জন আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিয়াকত আলী বল্টু শৈলকূপার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে ঘটনার ৩ ঘণ্টা পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর আলমগীর হোসেন খান বাবুর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানাতে ময়নাতদন্তে রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ