জেলার খবর

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু
মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে দক্ষিণ কাশিবাটি জামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের শ্বাসকষ্টে মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পিতা।

মাহাবুবের বরাত দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন জানান, শুক্রবার মসজিদ কমিটি নিয়ে বিবাদ হয়। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষ একপর্যায়ে শুরু করে মারামারি। এসব দূর থেকে দেখে সহ্য করতে না পেরে শ্বাসকষ্ট বাড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে মারা যান নজরুল ইসলাম।

এ ঘটনায় ছেলে মাহাবুব মামলা দিতে এবং মৃত বাবার মরদেহ ময়নাতদন্ত করতে রাজি না থাকায় তা করা সম্ভব হচ্ছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে এলাকায় অতিরিক্থ পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঘটনার যথাযথ তদন্তে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সম্প্রতি সরাসরি ভোটের মাধ্যমে ওই মসজিদের কমিটি গঠিত হয়। তা নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এরপর গত শুক্রবার সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ১৩ সদস্য নিয়ে আলাদা গ্রুপ করে। বিষয়টি নিয়ে দুইটি গ্রুপের সৃষ্টি হয়। এর সূত্র ধরে কয়েকদিন এলাকায় উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটে। এতে তিনজন আহত হয়। / চ্যাআই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ