জেলার খবর

যশোরে আ.লীগ নেতা বিপুসহ ৪ জন আটক

যশোরে আ.লীগ নেতা বিপুসহ ৪ জন আটক
যশোরে আ.লীগ নেতা বিপুসহ ৪ জন আটক
এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বিপুসহ চারজনকে আটক করা হয়েছে। এর আগে সোমবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরাতন কসবার শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন সকাল পৌনে ১০টার দিকে বলেন, বিপু ও তার লোকজন পুলিশ সদস্যকে মারধর করে আইন ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরামর্শ চাওয়া হয়েছে। শিগগিরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের জানানো হবে। পুলিশের একটি সূত্র জানায়, যশোর পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল ইমরান সাদা পোশাকে রাত ৮টার দিকে পুরাতন কসবাস্থ শহীদ মিনারে বসে এক নারীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মী সেখানে গিয়ে তার ওপর চড়াও হন। নিজের পরিচয় দিয়ে ও পরিচয়পত্র দেখিয়ে ইমরান এর প্রতিবাদ করেন। কিন্তু তারা ক্ষ্যান্ত হয়নি। জেলা পুলিশের বিশেষ শাখার একজন সদস্য বলেন, ওই ঘটনার সময় সেখানে আসেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু। ইমরানকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে পুরাতন কসবার কাঁঠালতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইমরানকে মারধর করা হয়। এ খবর পেয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তা ছুটে গিয়ে ইমরানকে উদ্ধার করেন এবং বিপুসহ চারজনকে আটক করেন। / রাইজিং
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ