জেলার খবর

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছবিঃ রাইজিংবিডি
ছবিঃ রাইজিংবিডি

দিনাজপুরের হিলিতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে হিলির ছাতনী চারমাথা মারফুযুল উলুম আল ইসলামী মাদ্রাসা থেকে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক হাকিমপুর (হিলি) উপজেলার তিতশ্বর গ্রামের আব্দুল আজিজের ছেলে এনামুল হক (২৬)।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছাতনী চারমাথা মারফুযুল উলুম আল ইসলামী মাদ্রাসার ছাত্রীকে মাদ্রাসার ওই শিক্ষক যৌন হয়রানি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে মাদ্রাসা থেকে শিক্ষক এনামুল হককে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আসামিকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ