জেলার খবর

কেরাণীগঞ্জে কিশোরকে হত্যা

কেরাণীগঞ্জে কিশোরকে হত্যা
কেরাণীগঞ্জে কিশোরকে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে জুনিয়র-সিনিয়র নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক কিশোর খুন হয়েছেন। তার নাম সানজু মিয়া (১৫)।

শনিবার মধ্যরাতে কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মীর্জা পাড়ায় এই ঘটনা ঘটে।

একই ঘটনায় সানজু গ্রুপের নাইম (১৬), আলভী(১৪) ও রোহানসহ আরও ৪ জন আহত হয়। একই ঘটনায় অপর গ্রুপের দু'জন মারাত্মক জখম হয়। তারা হলেন- রবিউল (১৪) ও রবিন (২৪)। সংকটপন্ন অবস্থায় রাতেই পুলিশ হেফাজতে তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জানা গেছে, ব্যাডমিন্টন খেলার সময় প্রথমে জুনিয়র-সিনিয়র দিয়ে কথা কাটকাটি হয়। এরপর তা হাতাহাতিদে রূপ নেয়। এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এসময় তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে।

মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তাক্ত অবস্থায় সানজুকে মিটফোর্ড হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। চাকু দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। সানজুর স্বজনের বিলাপে রাতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছিল।

এ ব্যাপারে জানতে কেরাণীগঞ্জ মডেল থানার ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি থানার ডিউটি অফিসারের নম্বর বন্ধ পাওয়া গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ