জেলার খবর

রংপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

রংপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত
রংপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বিকালে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির জেরে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানুশাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম হাফিজার রহমান মণ্ডল হাফি (৪২)। তিনি একই গ্রামের মৃত আব্দুল হামিদ মণ্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকালে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন হাফিজার রহমানের মাথায় লাঠির আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ