জেলার খবর

ঢাকা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায়, আটক ৩

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি জুয়েলার্সে চোরাইকৃত স্বর্ণের আসামী মর্জিয়া বেগমকে সাথে নিয়ে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ। এ সময় পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে স্বর্ণ কেনাবেচার বিষয়টি নিশ্চিত হন। পরে ২ টি জুয়েলার্সের

মালিকসহ ৩ জনকে আটক করা হয়।এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের সহাযোগিতা নেন বাড্ডা থানা পুলিশ।

আটককৃতরা হলেন জেলার নবীনগর থানার বাঘাউরা গ্রামের মৃত বিমল চন্দ্র শিলের ছেলে বিকাশ শীল, সদর উপজেলার সুহিলপুর মীরহাটি গ্রামের অমূল্য দেবনাথের ছেলে বিধান দেব নাথ ও শহরের পাইকপাড়া এলাকার মৃত পরিমল দেবনাথের ছেলে পিন্টু দেবনাথ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা বাড্ডা থানার এসআই নুরুল হক জানান, চুরি করা স্বর্ণ নিয়ে আসামী মর্জিয়া গত ২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া আসেন এবং ৩ তারিখ মহালক্ষী জুয়েলার্স ও অপর আরেকটি জুয়েলার্সে স্বর্ণগুলো বিক্রী করে। মধ্যবাড্ডা এলাকার ফারুক আহমেদের বাসা থেকে চুরি যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণ উদ্ধার করতে আসামী মর্জিয়া ইসলাম ইভাকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অভিযান চালানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ