জেলার খবর

সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেফতার

সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেফতার
সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেফতার

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতার বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন।

এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা হয়। সার্জেন্ট বিপুল নিজেই মামলার বাদী। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ